মহালছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণমিছিল, ধানের শীষে ভোট দেয়ার আহ্বান - Channel 11
উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়ি
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণমিছিল, ধানের শীষে ভোট দেয়ার আহ্বান

খাগড়াছড়ির মহালছড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষের সমর্থনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ ফেব্রয়ারি (সোমবার) বিকেলে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত এতে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মহালছড়ি বাজার, বাসস্টোন্ড , মহালছড়ি থানা এবং হাসপাতাল এলাকায় প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য সমাবেশেটি সমাপ্তি ঘোষণা করে।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল সাত্তারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সমাবেশে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল আউয়াল খান, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান নির্বাচনী মাঠে ১১ জন প্রার্থীর মধ্যে ওয়াদুদ ভূঁইয়া একজন পরীক্ষিত, দক্ষ ও জনবান্ধব নেতা। তিনি মাটি ও মানুষের নেতা হিসেবে পাহাড়ি জনগোষ্ঠীর আস্থা অর্জন করেছেন।

তারা আরও বলেন, সংসদ সদস্য থাকাকালে ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ নানান খাতে তার অবদান আজও সাধারণ মানুষ স্মরণ করে।

সমাবেশের অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০