কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১৩ মার্চ ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

কুড়িগ্রাম প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২৬-২০২৭) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তফসিল অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) কুড়িগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে কার্যনির্বাহী কমিটির নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এম. আর মিন্টু।

ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি পদে সফি খান, সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী ও খন্দকার একরামুল হক সম্রাট, সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।

এছাড়া দপ্তর সম্পাদক পদে শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক পদে কে. এম. গোলাম রব্বানী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এম. হারুন উর রশিদ ও মো. শফিকুল ইসলাম বেবু।

নির্বাচন কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফিরোজ আলম মনু ও মোঃ নাজমুল হোসেন।

নির্বাচন কমিশন নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া শেষে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কুড়িগ্রাম প্রেস ক্লাবে সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১জন ও ২জন কার্যকরী সদস্য পদে মনোনয়পত্র জমা না দেওয়ায় এবং সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক পদে ১জন মনোনয়ন প্রত্যাহর করায় ৪টি পদ শূন্য রয়েছে। আগামী ঈদুল ফিতরের আগে বাকি ৪টি শূণ্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশনার।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

১

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

২

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৩

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৪

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৫

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৬

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৭

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৮

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৯

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১০

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১১

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১২

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৩

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৪

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৬

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৭

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৮

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৯

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

২০