মাহমুদপুরে এসিআই সীড কোম্পানির এসিআই গম ১ এর মাঠ দিবস অনুষ্ঠিত - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাহমুদপুরে এসিআই সীড কোম্পানির এসিআই গম ১ এর মাঠ দিবস অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের করিরতার মাহমুদ পুরে গম চাষীদের অংশগ্রহণে এসিআই সীড কোম্পানির আয়োজনে এসিআই গম- ১ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪ মার্চ শনিবার বিকেলে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের করিরতার এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসিআই সীড কোম্পানির জোনাল সেলস ম্যানেজার জনাব অলোক চন্দ্র শীল। অত্র এলাকার আদর্শ কৃষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিআই সীড কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার হামিদুর রহমান এবং মাহমুদপুর বাজারের এসিআই সীড ডিলার শফিকুল ইসলাম মাষ্টার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং অফিসার মোঃ মামুনুর রশিদ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক মোহাম্মদ সানোয়ার হোসেন।

এসময় এসিআই সীড এর মার্কেটিং অফিসার মফিজুল ইসলাম ও কৃষকরা উপস্থিত ছিলেন। রাস্ট প্রতিরোধী এবং ব্লাস্ট সহনশীল এই উচ্চ ফলনশীল গমের জাতটি অধিক প্রোটিন সমৃদ্ধ (১৩.০২%) এবং গ্লুটিন সমৃদ্ধ (৩২.০২%)। তাই এই গম আবাদে দেশের বেকারি শিল্পে গমের চাহিদা পূরন করবে তেমনি সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পূরন করবে। স্থান ভেদে এই জাতটি বিঘায়(৩৩ শতক) ২০ মনের অধিক ফলন উৎপাদন করতে সক্ষম হয়েছে।

স্থানীয় ডিলার ও কৃষকেরা আশা করছে এসিআই সীডের এই উদ্ভাবিত জাত এসিআই গম-১ অত্র অঞ্চল সহ সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পরবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

১

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

২

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৩

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৪

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৫

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৬

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৭

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৮

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৯

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১০

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১১

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১২

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৩

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৪

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৬

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৭

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৮

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৯

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

২০