জামালপুরে মধ্যরাতে ৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ১১জন - Channel 11
চ্যানেল ১১ ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে মধ্যরাতে ৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ১১জন

কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জনকে আটক করে  পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। ২৫ মার্চ (বুধবার)  মধ্যরাতে সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকটি যানবাহনে করে ১৫টি ড্রামে তেল বহন করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধারসহ ১১ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার হাকিম মিয়া (৪০) ও বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার ফুল মিয়া (৩৮) রয়েছেন। এছাড়া হাফিজুর রহমান, শাহ জামাল, মারুফ হোসেন, জুগলু মিয়া ও জহুরুল ইসলামসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, স্থানীয়রা প্রথমে তাদের আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং জব্দ করা পেট্রোল পরবর্তীতে নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

১

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

২

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৩

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৪

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৫

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৬

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৭

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৮

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৯

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১০

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১১

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১২

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৩

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৪

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৬

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৭

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৮

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৯

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

২০