ভিয়েতনামের বিপক্ষে আজ বাংলাদেশের লড়াই, একাদশে থাকবেন তো হামজা? - Channel 11
চ্যানেল ১১ ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিয়েতনামের বিপক্ষে আজ বাংলাদেশের লড়াই, একাদশে থাকবেন তো হামজা?

ফিফা প্রীতি ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায়, হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে।

তবে ম্যাচের উত্তেজনাকে ছাপিয়ে সবচেয়ে বড় আলোচনায় জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে দীর্ঘ ভ্রমণ শেষে গতকালই ভিয়েতনামে পৌঁছেছেন এই তারকা মিডফিল্ডার। ইনজুরি কাটিয়ে ফেরায় তাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে থাকলেও একাদশে তার থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা জানিয়েছেন, ভিয়েতনামের আবহাওয়া ও কন্ডিশন বেশ চ্যালেঞ্জিং। তার ওপর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকায় হামজাকে নিয়ে ঝুঁকি নিতে চান না তিনি। ফলে ম্যাচে তাকে শুরু থেকে দেখা যাবে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।

অন্যদিকে, হামজার উপস্থিতিই যেন বাড়তি চাপ তৈরি করেছে ভিয়েতনাম শিবিরে। যদিও বাংলাদেশের মূল লক্ষ্য সামনে থাকা সিঙ্গাপুর ম্যাচ, তবুও এই ম্যাচকে আত্মবিশ্বাস অর্জনের বড় সুযোগ হিসেবে দেখছে দলটি।

দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, “ভিয়েতনাম শক্তিশালী দল হলেও আমরা লড়াই করতে প্রস্তুত। ভালো একটি ম্যাচ খেলতে চাই।”

পরিসংখ্যান বলছে, দুই দলের মধ্যে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভিয়েতনাম। এর মধ্যে দুই ম্যাচ ড্র হলেও একটিতে জয় পেয়েছে ভিয়েতনাম। প্রায় দুই যুগ পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল।

সব মিলিয়ে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আজকের ম্যাচে কেমন করে বাংলাদেশ—আর হামজা চৌধুরী মাঠে নামেন কিনা-সেই দিকেই এখন সবার চোখ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০