মাদারগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত  - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৬ মার্চ ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত 

জামালপুরের মাদারগঞ্জে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।  বৃহস্পতিবার ভোর ৬ টায় উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, মডেল থানা, উপজেলা বিএনপি, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন দপ্তর ও সামাজিক,রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। 

সকল শহীদদের স্মরণে মাগফিরাত কামনায় দোয়া করা হয়।  সকাল ৮ টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলোওয়াত শেষে জাতীয় পতাকা উত্তোলন, ফানুস ও কবুতর উড়িয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  সুমন চৌধুরী, এসিল্যান্ড রাসেল দিও সহ অতিথিবৃন্দরা। 

কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে শেষে প্রথম,দ্বিতীয়, তৃতীয় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। শুরুতেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু ও পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গদের সংবর্ধনা অনুষ্ঠানে বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় । সভাপতিত্ব করেন ইউএনও সুমন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন এসিল্যান্ড রাসেল দিও।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রেজাউল করিম আজাদ, সাবেক কমান্ডার শাহজাদা বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন বেলি, আব্দুস ছামাদ, ফজলুল হক প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক। এ সময় বীরমুক্তিযোদ্ধাবন্দ ও পরিবারবর্গের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  এরপূর্বে উপজেলা প্রশাসন থেকে বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গদের ফুলের স্টিক দিয়ে  সংবর্ধনা দেওয়া হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

১

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

২

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৩

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৪

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৫

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৬

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৭

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৮

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৯

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১০

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১১

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১২

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৩

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৪

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৬

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৭

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৮

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৯

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

২০