ট্রলিচাপায় নিহতের ১ বছর পরে অভিযুক্ত ট্রলি চালক র‍্যাবের হাতে আটক - Channel 11
জাহিদ শিকদার, পটুয়াখালী
৮ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রলিচাপায় নিহতের ১ বছর পরে অভিযুক্ত ট্রলি চালক র‍্যাবের হাতে আটক

পটুয়াখালীর বাউফল উপজেলার বাহেরচর-কাছিপাড়া সড়কে ট্রলি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী মোঃ নিজাম উদ্দিন রাড়ি নিহতের ঘটনায় দীর্ঘ ১১ মাস পর অভিযুক্ত ট্রলি চালক রিয়াজকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ পটুয়াখালী ।

গ্রেফতারকৃত রিয়াজ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালু খানের ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত বছরের ৬ এপ্রিল ২০২৫ (রবিবার) বাহেরচর-কাছিপাড়া সড়কে অবৈধ ট্রলি গাড়ির চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী নিজাম উদ্দিন রাড়ি। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে চলাচলকারী ট্রলি গাড়ির বেপরোয়া চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে কাছিপাড়া ইউনিয়নে অবৈধ ট্রলি চলাচল বন্ধ রয়েছে বলে জানান স্থানীয়রা । স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর হলেও অভিযুক্ত গ্রেফতার হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০