ডিমলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রেজোয়ান গ্রেফতার - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
৯ মে ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিমলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রেজোয়ান গ্রেফতার

নীলফামারীর ডিমলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে তিনটি গুরুতর মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রেজোয়ান ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রেজোয়ান ডিমলা উপজেলার গয়াবাড়ি এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। শুক্রবার (৮মে) পুলিশ সূত্রে জানানো হয়, পলাতক রেজোয়ান ইসলামকে গোপন সূত্রের খবরে বৃহস্পতিবার (৭মে) সন্ধ্যায় ডিমলা উপজেলার হাসপাতাল এলাকার থেকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিমলা থানা পুলিশ। সূত্র মতে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগে ডিমলা থানায় তিনটি মামলা দায়ের হয়। যা আদালতে বিচারাধীন রয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শুক্রবার তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, রেজোয়ানের বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে চলতি বছরে ২০ মার্চ (২০/০৩/২৬) দায়েরকৃত জিআর মামলা নং-৭০। এই মামলায় দাঙ্গা সৃষ্টি, পথরোধ করে মারপিট, প্রাণঘাতি অস্ত্র দিয়ে গুরুতর জখম (ধারা ৩২৬/৩০৭) এবং অগ্নিসংযোগ ও সম্পদ ধ্বংসের (ধারা ৪৩৫/৪২৭) মতো গুরুতর অভিযোগ রয়েছে। এ ছাড়া চলতি বছরে ১৮ জানুয়ারী (১৮/০১/২৬) দায়েরকৃত জিয়ার মামলা নং-১৪ এ রেজোয়ানের এর বিরুদ্ধে বসতবাড়িতে অনধিকার প্রবেশ, চুরি (৩৭৯) চাঁদাবাজি (৩৮৫) এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

পাশাপাশি গত বছরে ২৫ মার্চ (২৫/০৩/২৫) দায়েরকৃত জিআর মামলা নং ৫৩ এ চাঁদাবাজি মারপি ট ও ভয়ভীতি প্রদর্শনের এই দায়েরকৃত মামলায় (ওয়ারেন্ট জারি ছিল) স্থানীয় সূত্রে জানা গেছে, রেজোয়ান নিজেকে জামাতের (রোকন) হিসাবে দাপট দেখিয়ে চলতো।

তবে উপজেলায় জামায়াত থেকে জানানো হয় সে দলের কেউ নন। এছাড়া রেজোয়ান ডিমলা উপজেলার দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের সাংবাদিক বলে পরিচয় দিতেন। এলাকায় একাধিক ব্যক্তি অভিযোগ করে মন্তব্য করেন জামায়াত নেতা ও সাংবাদিক পরিচয়ের আড়ালে এলাকায় বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল সে। তার গ্রেফতারের খবর

বিভিন্নজন সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে লিখেছেন। সোহাগ খান লোহানী তার ফেসবুকে লিখেন একটি গ্রেফতার বুঝিয়ে দিল অপরাধী কোন দলের নয় বাকিরাও সাবধান-সাংবাদিকতার নামে অপ সংবাদিকতা বন্ধ করুন। অপর দিকে ফেসবুকে আরিফুজ্জামান আরিফ নামের একজন লিখেছেন ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় সাংবাদিক রেজোয়ানকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। এই স্ট্যাটাসে এ, বি সিদ্দিক নামের একজন লিখেছেন সাংবাদিক নয় সে একজন সাংঘাতিক। জামায়াতকে পুঁজি করে অনেক দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত। এমন অনেকেই ফেসবুকে মন্তব্য করতে দেখা যায়।

ডিমলা থানা ওসি শওকত আলী সরকার জানায়, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। রেজোয়ান ইসলামের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন ওসি আরো বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০