রয়েলসকে হারিয়ে চ্যাম্পিয়ন রূপগঞ্জ কিংস, পূর্বাচলে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা - Channel 11
রাসেল আহমেদ (রূপগঞ্জ) নারায়ণগঞ্জ
৯ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রয়েলসকে হারিয়ে চ্যাম্পিয়ন রূপগঞ্জ কিংস, পূর্বাচলে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা

উৎসবমুখর পরিবেশ আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে রূপগঞ্জের গণমাধ্যমকর্মীদের মিলনমেলা ‘রূপগঞ্জ সাংবাদিক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট- সিজন ২’। ফাইনালে রূপগঞ্জ রয়েলসকে ৬ উইকেটে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রূপগঞ্জ কিংস।

শনিবার (১১ মে) পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বৌড়ারটেক মাঠে এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে রূপগঞ্জ কিংসের অধিনায়ক ও চ্যানেল এস প্রতিনিধি সাজেদুর রহমান ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন।

রূপগঞ্জের স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বাড়াতে এই প্রীতি টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে রূপগঞ্জ রয়েলস। কিংসের নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিংয়ের সামনে নির্ধারিত ১৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে রূপগঞ্জ কিংসের অধিনায়ক সাজেদুর রহমানের বিধ্বংসী ব্যাটিং ও দায়িত্বশীল নেতৃত্বে ৩ ওভার বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিংস।

খেলা শেষে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল এবং সদস্য নুরুনবী ভূইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাহউদ্দিন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণীকালে অতিথিরা বলেন, “সাংবাদিকরা সবসময় দেশ ও দশের খবর নিয়ে ব্যস্ত থাকেন। পেশাগত এই ব্যস্ততার মাঝেও নিজেদের মধ্যে এমন ঐক্যবদ্ধ ও সুস্থ বিনোদনমূলক ক্রীড়া আয়োজন সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।

টুর্নামেন্ট শেষে সকল সাংবাদিকদের উপস্থিতিতে এক প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০