বিদ্যালয় আছে, শিক্ষকও আছেন কিন্তু নেই পাঠদান, নেই দায়িত্ববোধ - Channel 11
মোঃ এনামুল হক, নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যালয় আছে, শিক্ষকও আছেন কিন্তু নেই পাঠদান, নেই দায়িত্ববোধ

জামালপুরের ইসলামপুরে যমুনার চরে নীরবে ঘটছে এক গভীর ট্র্যাজেডি। যে বয়সে শিশুদের বই হাতে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই তারা হারাচ্ছে শিক্ষার সুযোগ। প্রাথমিক বিদ্যালয় আছে, শিক্ষকও আছেন কিন্তু নেই পাঠদান, নেই দায়িত্ববোধ।

অবহেলায় ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। ফলে বাধ্য হয়ে অভিভাবকরা সন্তানদের ঠেলে দিচ্ছেন অন্য পথে। যমুনার বুকে ভাসমান এই চরগুলোতে প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু ওঠে না শিক্ষার আলো।

এই স্কুলগুলো একসময় ছিল আশার প্রতীক আজ তা পরিণত হয়েছে নীরব কবরস্থানে। শ্রেণিকক্ষে নেই কোনো শব্দ, নেই কোনো স্বপ্ন শুধু জমে আছে অবহেলা আর শূন্যতা। ফলে বাধ্য হয়ে অভিভাবকরা সন্তানদের ঠেলে দিচ্ছেন অন্য পথে।

উপজেলার সাপধরী ও বেলগাছা ইউনিয়নের যমুনার বুকে প্রাথমিক বিদ্যালয়গুলো যেনো তৈরি করা হয়েছে শিক্ষকদের বেতন আর ভাতা নেওয়ার জন্যই। দিঘাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা আরও লাজুক, স্থানীয়দের বিস্তর অভিযোগ প্রধান শিক্ষক নুরুজ্জামানের বিরুদ্ধে, তার নিজের তৈরি নিয়মেই চলে বিদ্যালয়, নৈশপ্রহরী লিটনকে দিয়েও চালান পাঠদান।

সরজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের বারান্দায় স্থানীয়রা গৃহস্থালি কাজ করছেন, কেউ পেঁয়াজ রাখছেন শ্রেনীকক্ষে। একটি শ্রেনীকক্ষে ৩ জন শিক্ষার্থীকে নিয়ে পাঠদান দেওয়ার চেষ্টা করছে লিটন। এতে অবহেলিত এই চরের জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার কমছে নিরবে।

সাপধরী মন্ডল পাড়া এলাকার বাসিন্দা আরিফুর রহমান বলেন, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসে না। মাঝে মধ্যে প্রধান শিক্ষক নুরুজ্জামান আসে কিছুক্ষন বসে থেকে চলে যায়, এযেনো দেখার কেউ নেই। নৈশ্যপ্রহরী পাঠদান প্রসঙ্গে তিনি বলেন, নৈশপ্রহরী ক্লাস নিলে কি জাইত চলে যাবে, ক্লাস নিছে তো কি সমস্যা।

দিঘাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সাথে নৈশপ্রহরী কাম দপ্তরি কে দিয়ে ক্লাস নেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, সেটা আমার বিষয় কাকে দিয়ে ক্লাস নিবো বা নিবো না আপনারা বলার কে।

নৈশপ্রহরী লিটন জানান, হেডস্যারের অনুমতিতেই আমি ক্লাস নেই। স্থানীয় অভিভাবকদের অভিযোগ নুরুজ্জামানের খাম খেয়ালিতেই বিদ্যালয়টির ভঙ্গুর দশা। তারা সংশ্লিষ্ট কৃর্তপক্ষের হস্তক্ষেপও কামনা করেন।

এদিকে চরবরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দাঁড়িয়ে আছে নিরবে নিস্তব্ধে, উপস্তিত নেই কোন শিক্ষক নেই শিক্ষার্থী, মাসের পর মাস বছরের পর বছর এভাবেই চলছে বিদ্যালয়ের কার্যক্রম, চরবরুল এলাকার অভিভাবকদের অভিযোগ, এই বিদ্যালয়ে শুধু পতাকা উড়ে, শিক্ষকরা মাঝে মাঝে আসে কিছুক্ষন বসে থেকে নৌকা যোগে চলে যায়, তাই বাধ্য হয়ে আমাদের সন্তানদের নুরানি মাদ্রাসায় পড়তে দিয়েছি।

চর মন্নিয়া এলাকার এক শিক্ষার্থীর অভিভাবক, মোঃ বক্কর মন্ডল জানান,শিক্ষকদের অবহেলা আর তদারকির অভাবে যমুনার এই চরে প্রাথমিক শিক্ষা কার্যত ভেঙে পড়েছে। এখনই ব্যবস্থা না নিলে, এই শিশুদের ভবিষ্যৎ অন্ধকারেই রয়ে যাবে।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা বেগম জানান, বিদ্যালয়গুলোতে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

চরের বাসিন্দাদের দাবি,চরাঞ্চলের এই হৃদয়বিদারক চিত্র বদলাতে জরুরি কার্যকর পদক্ষেপ, নইলে শিক্ষার আলো হারিয়ে যাবে যমুনার ঢেউয়ের সাথে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০