‎হরিপুরে কৃষির উন্নয়নে "কৃষক পার্টনার কংগ্রেস" অনুষ্ঠিত - Channel 11
গোলাম রব্বানী (হরিপুর) ঠাকুরগাঁও
১৩ মে ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎হরিপুরে কৃষির উন্নয়নে “কৃষক পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

‎কৃষি, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে কৃষির উন্নয়নে অনুষ্ঠিত হয়েছে “কৃষক পার্টনার কংগ্রেস।

‎২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার কংগ্রেস) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এ পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়েছে ।

‎বুধবার ( ১৪ মে ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের গেটে ফিতা কেটে প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। পার্টনার  কংগ্রেস-২০২৬ পবিত্র  কোরআন তেলাওয়াত মধ্যদিয়ে হলরুমে়ে অনুষ্ঠিত হয়। পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার চন্দন কর।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও এর জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি  উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন, উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি)  উজ্জ্বল বাইন,উপজেলা মৎস্য অফিসার,মো. রাকিবুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. সোহানুজ্জামান,উপজেলা  ভেটেরিনারি অফিসার বিপ্লবী চক্রবর্তী কেয়া, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ইসমাঈল হোসেন,৫নং হরিপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, মো. রফিকুল ইসলাম ডিলার,হরিপুর উপজেলা শাখার জাতীয়তাবাদী মহিলা দলের  সভানেত্রী, শাবানা আহমেদ,৫নং হরিপুর সদর ইউপি’র উপজেলা বিএনপির  সভাপতি মো. আব্দুল হামিদ মিলার, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মঈনুদ্দীন আল মাদানী প্রমুখ।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর রহমান (মুজাহিদ)। কৃষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মানস কুমার রায় । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার তৌহিদই খুদা।

‎বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, “পার্টনার কংগ্রেস ” প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষক, নারী উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফসলের যথাযথ মুল্য পেলে কার্যকর পরিবর্তন আসবে।

‎পার্টনার কংগ্রেসে  বক্তারা কীটনাশক মুক্ত কৃষি আবাদ, আধুনিক যন্ত্রপাতি, কৃষি প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিক চাষাবাদ, কৃষকদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বক্তব্যে আরও শুনা গেছে সময়মত রাসায়নিক সার না পাওয়া, ফসল তোলার পর তার প্রক্রিয়াকরণ ব্যবস্থা না থাকায় অস্বস্তিতে ভোগেন কৃষকেরা।

‎এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, উন্নয়নকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ কৃষি দপ্তরের উপসহকারী কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা  উপস্থিত ছিলেন।
‎
‎
‎
‎
‎
‎

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০