
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল এবং বর্তমানে আরো বৃদ্ধি পেয়েছে।
রোববার দুপুরে মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন ভুট্টা, সরিষা সহ বিভিন্ন ফসল উৎপাদন বাংলাদেশে ব্যাপকহারে হচ্ছে ফলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হিসেবে দেশ এগিয়ে যাচ্ছে।
বর্তমানে কৃষকরা বাজারে ধান বিক্রি করছে ৭শ থেকে ৯শ টাকা মন। সরকার খাদ্য গুদামের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কিনছে ১৪৪০ টাকা মন। এতে করে কৃষক তার নায্যমুল্য পাচ্ছে এবং লাভবান হচ্ছে।
খামারবাড়ি জামালপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ পিকন কুমার সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল বারী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ অফিসার মৌরী তানিয়া মৌ।
অনুষ্ঠানে সফল কৃষক শামিম রানা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা কৃষি অফিসের স্টাফবৃন্দ, কৃষক/কৃষাণী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উত্তম কৃষি চর্চা ( GAP) অনুসরণকৃত প্রদর্শনী প্লট পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা।
মন্তব্য করুন