দুর্নীতির বিরুদ্ধে জামালপুর" এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Channel 11
বেলাল হোসেন শান্ত, জামালপুর।
১৭ মে ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে জামালপুর” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অসত্যের দাসত্বে আর নয় সত্য সমাগত”- প্রতিপাদ্যে “দুর্নীতির বিরুদ্ধে জামালপুর” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে আজ ১৭ই মে,’২৬ইং রোজঃ রবিবার জামালপুরের প্রাণকেন্দ্র ফৌজদারি মোড়ে “মানববন্ধন-কেক কাটা-চা চক্র” অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত পর্ষদ সদস্য মোঃ রাকিবুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও পর্ষদ সদস্য শাকিল হাসান, মোঃ লালন মিয়া ও সংগঠনের পর্ষদ-উপদেষ্টা-পৃষ্ঠপোষকতা প্রধান, বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আবু সায়েম হীরা।

উক্ত উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , তড়িৎ প্রকৌশলী মোঃ রুবেল রানা, মোঃ আশরাফ মির্জা, মজিবুর রহমান সাঈদ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন উদ্যাক্তা মোঃ নুর নবী ইসলাম নুর, সজিব হাসান তন্ময় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সর্বস্তরের পেশাজীবী অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গত ১৩ই মে বুধবার জামালপুর জেলার সাতটি উপজেলায় একযোগে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক কয়েক হাজার লিফলেট বিতরণ, স্মারক বৃক্ষ রোপন ও জেলা প্রশাসক, জামালপুর এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উদযাপন অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলা প্রতিনিধি, উপকমিটির সদস্যবৃন্দ স্ব-স্ব অবস্থান থেকে অংশগ্রহণ করেন।

“দুর্নীতির বিরুদ্ধে জামালপুর” সংগঠনের পর্ষদ-উপদেষ্টা- প্রধান পৃষ্ঠপোষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিবেশ বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ আবু সায়েম হীরা বলেন, “দুর্নীতির ইতিহাস আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগের যা আমূলে নির্মূল করা সম্ভব নয় কিন্তু লাগাম টেনে ধরা সম্ভব এবং উন্নয়ন আর দুর্নীতি পরস্পরের সমানুপাতিক হারে চলে।

উন্নয়নের ধারা অব্যাহত রেখে দুর্নীতির লাগাম টেনে ধরতে আত্মশুদ্ধি, নীতি-নৈতিকতা-সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক সদিচ্ছা এবং আমলাতান্ত্রিক জটিলতা ও ব্রিটিশ আমলের আইন সংশোধন-পরিমার্জন নয় বরং আমূল পরিবর্তন করতে হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০