
জামালপুরের মেলান্দহে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনার সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে ভূমি সংক্রান্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্দেশ্য এ সভায় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কবির শ্যামল তালুকদার, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান এবং আইসিটি কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা পাচ্ছেন। এতে হয়রানি কমার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী চলা এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হবে।
র্যালি ও জনসচেতনতামূলক সভা শেষে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য শোনা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মো. হামিদুল হক, সাংবাদিক নুরুল আলম সিদ্দিকী, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, ইত্তেফাক সংবাদদাতা শাহজামালসহ স্কুল-কলেজের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন