স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে বিষপান, মাদারগঞ্জে যুবকের মৃত্যু - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১১ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে বিষপান, মাদারগঞ্জে যুবকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে  স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতেই বিষপানে মারা গেছে মামুন নামে ২৫ বছর বয়সী এক যুবক।  চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার  সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন (২৫) উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের জোড়খালী মোসলেমাবাদ এলাকার বাসিন্দা ভুট্টুর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বিদেশে অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথল এলাকার এক তরুণীকে বিয়ে করেন মামুন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফেরেন।

শুক্রবার  বিকেলে স্ত্রীকে নিয়ে মাদারগঞ্জের হাওয়াই রোড এলাকায় ঘোরাঘুরির পর, স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতে চাইলে মেয়ের পরিবারের সদস্যরা তাতে আপত্তি জানান। পরে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে সঙ্গে নেওয়ার অনুরোধ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি বিষপান করেন বলে দাবি করেছেন স্বজনরা।

গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে নেওয়ার পথে হাজড়াবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, নিহতের বাড়ি মাদারগঞ্জে হলেও তার শ্বশুরবাড়ি সারিয়াকান্দি উপজেলার জামথল এলাকায়। ছেলের পরিবারের দাবি, মেয়ের পরিবারের লোকজন তাকে জোরপূর্বক বিষপান করিয়েছে। তবে এ অভিযোগের সত্যতা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তিনি আরও জানান, মৃত্যুর পর মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য জামালপুর সদর থানার মাধ্যমে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের স্বজনরা মাদারগঞ্জ থানায় অভিযোগ দিতে এলেও ঘটনাস্থল সারিয়াকান্দি উপজেলাধীন হওয়ায় তাদের অভিযোগ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সারিয়াকান্দি থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০