৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১৫ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর লোটাবর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্বপন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে জনতার কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ ফাঁড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত স্বপন কৌশলে শিশুটিকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির নিচু জায়গায় একটি কলাগাছের আড়ালে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ রয়েছে, শিশুটিকে ধর্ষণের পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন এবং একটি বাড়িতে আটকে রাখেন।

খবর পেয়ে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেন।

ভিকটিমের ফুফু অভিযোগ করে বলেন, সকালে স্বপন ফুসলিয়ে শিশুটিকে নিয়ে যায়। পরে মুখে কাপড় গুজে দিয়ে তাকে ধর্ষণ করা হয়। একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দা ফয়সাল বলেন, শিশুটির কান্নার শব্দ ও খোঁজাখুঁজির একপর্যায়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যায়। পরে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় কয়েকজনের দাবি, আটক স্বপনের বিরুদ্ধে এর আগেও এলাকায় নারী ও শিশুদের নিয়ে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছিল। তবে এ ধরনের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় জানান, বিষয়টি জানার পর, স্বপন নামে এক যুবককে আটক করা হয়েছে। তার মামার বাড়ীতে থাকতো সে। তার প্রকৃত গ্রামের বাড়ী সিলেট বলে জানা গেছে। ভিকটিমকে মেডিকেল পাঠানো হয়েছে। অভিভাবক ভিকটিমকে নিয়ে আসলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০