ডাক্তার, নার্স,পরিছন্নতা কর্মীসহ সকল সমস্যার সমাধানের আশ্বাস -স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ শাখাওয়াত হোসেন বকুল  - Channel 11
মোঃ নাজমুল ইসলাম সবুজ (শরণখোলা) বাগেরহাট
২৫ জুলাই ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাক্তার, নার্স,পরিছন্নতা কর্মীসহ সকল সমস্যার সমাধানের আশ্বাস -স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ শাখাওয়াত হোসেন বকুল 

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। ২৫ জুলাই দুপুর সাড়ে বারোটায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকেই তিনি রোগীদের জন্য খাবার তৈরি করার রান্নাঘরে প্রবেশ করলেন এবং সেখানে দুপুরের জন্য তৈরি করা রোগীদের খাবার দেখলেন এবং তার স্বাদ গ্রহণ করলেন।

পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী রোগীদের সাথে তাদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক ডাক্তার ডেকে রোগীদের ওই সমস্ত সমস্যার সমাধান করার নির্দেশনা প্রদান করেন। এ সময় মন্ত্রী ডেঙ্গু আইসোলেশন সেন্টার, ডায়রিয়া কক্ষ,হামের কক্ষ পরিদর্শন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাসের কক্ষে প্রবেশ করে হাসপাতালে কি কি সমস্যা আছে তা ধৈর্য সহকারে শোনেন।

এসময় স্বাস্থ্য কর্মকর্তা মন্ত্রীকে জানান ডাক্তার ও নার্সের সংকট রয়েছে এবং ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে মাত্র ৫৯ বছর বয়স্ক একজন মাত্র পরিছন্নতা কর্মী রয়েছেন। তাৎক্ষণিক মন্ত্রী এ বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এছাড়া বিশেষজ্ঞ একজন ডাক্তারের দাবির কথা তোলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল স্থানীয় সাংবাদিক সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন। এছাড়া মন্ত্রী স্থানীয় বিএনপি, যুবদল , ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাবেক সভাপতি মতিয়ার রহমান খান। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট – ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে ,বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোঃ নাছের রিকাবদার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার, শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০