আওয়ামীলীগ ফিরে আসবে কি আসবেনা তা নির্ভর করবে আমাদের কর্মকান্ডের উপর- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি - Channel 11
মোহাম্মদ জিল্লুর রহমান (মেলান্দহ) জামালপুর
৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামীলীগ ফিরে আসবে কি আসবেনা তা নির্ভর করবে আমাদের কর্মকান্ডের উপর- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সহ- সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, বাংলাদেশে আওয়ামীলীগ ফিরে আসবে কি আসবেনা তা নির্ভর করবে আমাদের কর্মকান্ডের উপর, আমাদের আচার আচরণের উপর। আমরা যদি বাংলাদেশে গণতন্র স্থায়ী করতে পারি, বাংলাদেশে যদি গনতন্ত্র হেফাজত করতে পারি, আমরা যদি আমাদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে পারি, আমরা যদি সকলের জন্য দায়িত্ব পালন করতে পারি তাহলে বাংলাদেশে আওয়ামীলীগ ফিরে আসতে পারবেনা।

আর যদি আমরা স্বচ্ছতার ভিত্তিতে, নিরপেক্ষতার ভিত্তিতে দেশ পরিচালনা করতে না পারি, স্বচ্ছতা রক্ষা করতে না পারি, আমরা নিজেরা যদি দূর্নীতিতে জড়িয়ে পড়ি, তাহলে বাংলাদেশে যে প্রেক্ষাপট তৈরী হবে, সে প্রেক্ষাপটই আওয়ামীলীগকে বাংলাদেশে ফেরার সুযোগ করে দেবে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মেলান্দহ উপজেলা অডিটোরিয়ামে “ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস” উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকারের পাঁচ মাসে আমরা বিভিন্ন সময়ে সরকারের অনুদান বা বরাদ্দের টাকা মেলান্দহ-মাদারগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা গোরস্থান ও ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য পৌছে দিয়েছি। আমরা ১শ ২৯টি মসজিদ-মাদ্রাসায়, ৩৫ টি ঈদগাহ মাঠ ও গোরস্থানে সরকারি অনুদান পৌঁছে দিয়েছি। শিক্ষার উন্নয়নের জন্য সরকারি অনুদানের টাকা পৌঁছে দিয়েছি সংশ্লিষ্ট, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে।

তিনি আরো বলেন, উন্নয়নের স্বার্থে নানাবিদ কাজ করতে গিয়ে আমাদের কোথাও কোথাও যে ভুলত্রুটি হয়না তা নয়। তবে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সেই ভুলত্রুটি সংশোধনের চেষ্টা করি।

এছাড়া, সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে, দলীয় নীতি-আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে কোন প্রকার দলীয় বিশৃংখলা যাতে না হয়, সে ব্যাপারে নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

সমাবেশে মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লতিফ আকন্দ, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শাহ তালাত মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন এবং শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসান খান প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০