শরণখোলায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, কুখ্যাত মাদক কারবারী ইলিয়াসসহ গ্রেফতার ১০ - Channel 11
নাজমুল ইসলাম সবুজ (শরণখোলা) বাগেরহাট
৬ অগাস্ট ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরণখোলায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, কুখ্যাত মাদক কারবারী ইলিয়াসসহ গ্রেফতার ১০

শরণখোলায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে থানা পুলিশ। গত এক সপ্তাহে কুখ্যাত মাদক কারবারী ইলিয়াস তালুকদারসহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাজাসহ ইয়াবা ট্যাবলেট ও ধাঁরালো অস্ত্র।

থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” ঘোষণা করে  শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নির্দেশে পুলিশ  উপজেলায় মাদকের আখড়া চিহ্নিত করে অভিযান চালাচ্ছে।

গত এক সপ্তাহের মধ্যে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময়ের মধ্যে থানায় ১১টি মাদকের মামলা রেকর্ড করা হয়েছে।  এর মধ্যে ২আগষ্ট বিকেলে পুলিশ অভিযান চালিয়ে  উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারী ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকা সহ আটক করে।

এ সময় পুলিশ ইলিয়াসের বাড়ি তল্লাশী করে চাইনিজ কুড়ালসহ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করেছে। ইলিয়াসের বিরুদ্ধে শরণখোলা থানায় ৮টি মামলা রয়েছে।

শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বলেন, শরণখোলা থানার নবাগত ওসি রোকেয়া খানম মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করায় মাদকের গডফাদাররা সোশ্যাল মিডিয়ায় ওসির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে নেমেছে। মাদক নির্মুলে পুলিশের নেয়া কঠোর পদক্ষেপকে বিতর্কিত করার এই চেষ্টার আমরা তীব্র নিন্দা জানাই।

অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, শরণখোলাকে মাদক মুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন অপশক্তির কাছে মাথা নত করা হবেনা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০