নিখোঁজের ১০ দিনপর ব্রহ্মপুত্র নদে মিললো মিরানের অর্ধ গলিত লাশ - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৭ অগাস্ট ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ১০ দিনপর ব্রহ্মপুত্র নদে মিললো মিরানের অর্ধ গলিত লাশ

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের মরদেহ। বাড়ীতে চলছে স্বজনদের আহাজারি।

৭ আগষ্ট শুক্রবার সকাল ৯ টায় মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ পূর্ব পাড়া (বৈশাগাড়ী) এলাকায় নিহতের বাড়ীতে এসে মৃত্যুর সংবাদ জানালে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজন।

কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা ৫ টায় ৯৯৯ কল দিয়ে স্থানীয়রা জানায় ময়মনসিংহ ব্রম্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। নিহতের মা থানায় আসার পর পরনের পোশাক দেখে সনাক্ত করে তার ছোট ছেলে মিরান। পরে লাশ মর্গে পাঠানো হয় এবং সেখান থেকে থানায় আসার পর আমরা নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।

স্থানীয় সূত্রে জানা গেছে ২১ বছর বয়সী মিরান ছিল রাজমিস্ত্রী’পাশাপাশি নারিকেল গাছ পরিস্কারের কাজ করতো। দেওয়ানগঞ্জের কথা বলে বাড়ী থেকে চলে যায়। গত ১০ দিন ধরে মোবাইলে যোগাযোগ করলে তার ব্যবহত নম্বর বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে মাদারগঞ্জ মডেল থানা থেকে পুলিশ এসে জানায় ব্রম্মপুত্র নদী থেকে মিরানের মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ। পরে তার মা ও ভাই সেখানে যায়।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান বৃহস্পতিবার বিকাল ৫ টায় ৯৯৯ কল দিয়ে স্থানীয়রা জানায় ময়মনসিংহ ব্রম্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠেছে। জামালপুর থেকে নদী পথে ভেসে আসছে এই এলাকায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রেখে আসি। এখন জামালপুরের মাদারগঞ্জ থেকে তার আত্মীয় স্বজন আসছে প্রথমে তার দেহ দেখে চিনতে না পেরে পরনে প্যান্ট দেখে তারা নিশ্চিত করে যে এটা আমাদের। এখন ময়না তদন্ত হবে সেখান থেকে আসার পর আমরা নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো।

এ ব্যপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায় জানান,আমরা সংবাদ পাওয়ার পর ঐ এলাকায় পুলিশ পাঠাই এবং সেখান থেকে তার স্ত্রী এবং মা ময়মনসিংহ এর কোতোয়ালী থানায় যায়। জানতে পারলাম ছেলেটা ১০ দিন নিখোঁজ ছিল। এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি তারা ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০