
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জামালপুরের মেলান্দহে ৪০০ গাছ রোপণ করেছে রাফাহ ফাউন্ডেশন।
বুধবার (১৩ আগস্ট) উপজেলার শ্যামপুর ইউনিয়নের টুপকারচর এলাকায় একটি নতুন সড়কের পাশে বিভিন্ন দেশীয় গাছ রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান সাঈদ, রাফাহ ফাউন্ডেশনের অ্যাডমিন ফয়সাল আহমেদ ও জেলা প্রতিনিধি হাফেজ রুহুল-আমিন।
উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বলেন,’শুধু বৃক্ষরোপণ নয়,গাছের পরিচর্যা ও সংরক্ষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে গুরুত্ব দিতে হবে।’
রাফাহ ফাউন্ডেশনের অ্যাডমিন ফয়সাল আহমেদ বলেন,’রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিবেশগত সুফল নিশ্চিত করাই কর্মসূচির লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজ করেছেন রাফাহ ফাউন্ডেশন।’
মন্তব্য করুন