মেলান্দহে আদর্শ ও নিরাপদ সমাজ গঠনে সহকারী পুলিশ সুপারের মতবিনিময় - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে আদর্শ ও নিরাপদ সমাজ গঠনে সহকারী পুলিশ সুপারের মতবিনিময়

জামালপুরের মেলান্দহে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আদর্শ ও নিরাপদ সমাজ গঠনের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার পূর্বথুরী জামে মসজিদ এলাকায় স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদারগঞ্জ-মেলান্দহ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান ভূঞা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।

অন্যান্যদের মধ্যে শেরপুর জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবির, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, সমাজ সেবক ছামিউল হক চৌধুরী বাবু, মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন তালুকদার, মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুলের ইংরেজি শিক্ষক আনিছুর রহমান মিস্টার, বাঘাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদুর রহমান রাজু, আদ্রা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লাভলু, বিশিষ্ট ব্যবসায়ী রুবেল তালুকদার, হাবিব তালুকদার, মো. সোহেল ও স্থানীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চুরি-ছিনতাইসহ নানা ধরনের অপরাধ সামাজিক শান্তি ও নিরাপত্তাকে বাধাগ্রস্ত করে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তরুণ ও কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও সৃজনশীল কাজে তাদের সম্পৃক্ত করা প্রয়োজন। পরিবারকে সন্তানের প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। কোথাও অপরাধ বা অপরাধের প্রস্তুতি সম্পর্কে তথ্য পাওয়া গেলে তা গোপন না রেখে দ্রুত পুলিশ প্রশাসনকে জানাতে হবে।

পুলিশের সঙ্গে জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করা জরুরি। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে দায়িত্বশীল, মানবিক ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে জনগণকেও আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখতে হবে।

বক্তারা আরো বলেন, পুলিশ প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইভটিজিং ও কিশোর অপরাধমুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। অপরাধ প্রতিরোধের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করে আগামী প্রজন্মকে নিরাপদে বেড়ে উঠতে সুন্দর ও মানবিক পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০