মেলান্দহে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার-সেলাই মেশিন-ঢেউটিন বিতরণ করলেন এমপি বাবুল - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার-সেলাই মেশিন-ঢেউটিন বিতরণ করলেন এমপি বাবুল

জামালপুরের মেলান্দহে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় অসহায় পরিবার, প্রতিবন্ধী, কর্মহীন নারী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে হুইল চেয়ার, ঢেউটিন, সেলাই মেশিন, আর্থিক সহায়তার চেক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, ছয়টি অসহায় পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া কর্মহীন নারীদের মধ্যে ২৪টি সেলাই মেশিন, ২৬ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ক্যানসার ও জটিল রোগে আক্রান্ত চারজনকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। গ্রামীণ জনপদের উন্নয়ন এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে এডিপির আওতায় এসব সহায়তা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, সরকারের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমানের উন্নয়নও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের সহায়তা অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার পথকে সহজত করবে। শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিবন্ধী, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও এসব মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০