লালমোহনে দাখিলে A+ ও A গ্রেড প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা - Channel 11
মুশফিক হাওলাদার (লালমোহন) ভোলা
১৯ অগাস্ট ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে দাখিলে A+ ও A গ্রেড প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

তোমাদের সাফল্য আমাদের গর্ব, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের প্রত্যাশা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা-২০২৬-এ A+ ও A গ্রেডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম রাসেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দাখিল পরীক্ষায় A+ ও A গ্রেডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষার্থীরা ভবিষ্যৎতে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০