
বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ঐতিহ্যবাহী আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মেজর (অবসরপ্রাপ্ত) জনাব মোঃ মোস্তফা কামাল।
গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক (ড. মোঃ এনামুল কবীর) স্বাক্ষরিত এক দাপ্তরিক স্মারকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’-এর ৩৪ (১) উপ-প্রবিধান অনুযায়ী আগামী ৬ (ছয়) মাসের জন্য এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত চার সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সভাপতি হলেন মেজর (অব.) মোস্তফা কামাল
সাধারণ শিক্ষক সদস্য জনাব শিরিন আক্তার,অভিভাবক সদস্য: জনাব মোঃ মুনসুর হাওলাদার,সদস্য-সচিব পদাধিকারবলে আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বোর্ডের নির্দেশনায় বলা হয়, এই অ্যাডহক কমিটিকে নির্ধারিত ছয় মাস মেয়াদের মধ্যে বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডে অনুমোদন সংগ্রহ করতে হবে।
এদিকে মেজর (অব.) মোস্তফা কামাল সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনায় আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।
মন্তব্য করুন