সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর অভিযোগ, মেলান্দহে বিএনপির সংবাদ সম্মেলন - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর অভিযোগ, মেলান্দহে বিএনপির সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ‘জামালপুর হালচাল’-এ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে জামালপুরের মেলান্দহে সংবাদ সম্মেলন করেছে বিএনপির দুরমুঠ ইউনিয়ন শাখা।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় দুরমুঠ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিয়া বাদল।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘জামালপুর হালচাল’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে দুরমুঠ ইউনিয়নের বিএনপি নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কটূক্তি ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এতে সামাজিকভাবে তাদের হেয়প্রতিপন্ন করার পাশাপাশি মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে। এমন সময়ে পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব অপপ্রচারের কারণে দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে বলেও দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি সরকার মাদক নির্মূলে অভিযান জোরদারের ঘোষণা দেওয়ার পর দুরমুঠ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন। এর ফলে মাদকের সঙ্গে জড়িত একটি চক্রের অবৈধ আয়ের পথ বন্ধ হওয়ায় বিভিন্ন সময় নানা অজুহাতে ‘জামালপুর হালচাল’-এ অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়ার ছেলে সৈয়দ সাফায়েত জামান অনিতের বিরুদ্ধেও বিগত সরকারের সময়ে রাজনৈতিক হয়রানিমূলক ১৮টি মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, অপতথ্য ছড়িয়ে একে অপরের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সামাজিক শান্তি বিনষ্টের চেষ্টা চলছে। এর প্রভাব সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও পড়ছে। এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, সিনিয়র সভাপতি আব্দুস ছালাম, সহসভাপতি মাসুদ চৌধুরী ও জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক হাতেম আলী মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী আন্না, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান, সদস্যসচিব রঞ্জু এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সৌরভ হাসান হালিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০