ভুরুংগামারীতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা সার উদ্ধার - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুরুংগামারীতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা সার উদ্ধার

কুড়িগ্রামে ভূরুংগামারী উপজেলার চরভূরুংগামারী ইউনিয়নের তিনটি স্থান থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ করা ২১৫০ কেজি সার উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।

সাম্প্রতিক সময়ে কুড়িগ্রামের ভূরুংগামারী উপজেলায় সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলো কিছু অসাধু ব্যক্তি। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুংগামারী উপজেলার চরভূরুংগামারী ইউনিয়নের ইসলামপুরের ১।মোঃ বেলাল মিয়া, পিতাঃ মৃত আকবর আলী, ২।মোঃ মানিক উদ্দিন, পিতাঃ রমিজ উদ্দিন নামক ব্যক্তির বাড়িতে রাতে অভিযানে পরিচালনা করেন ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন ও থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিনের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল ও ভূরুংগামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের সমন্বয়ে গঠিত উপজেলা প্রশাসনের একটি আভিযানিক দল।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত দুইজন ব্যক্তির নিকট হতে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিদের বসতবাড়ির গোয়াল ঘর,খড়ির মাচা, ধানের গোলা থেকে ৪২ টি বস্তায় মোট ১৫০০ কেজি ইউরিয়া ও ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।

অভিযুক্ত ব্যক্তিরা অসাধু উপায়ে স্থানীয় সার ডিলারদের নিকট হতে বিপুল পরিমাণে সার সংগ্রহ করে। এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুংগামারী উপজেলার সার বিতরণে প্রক্রিয়ায় পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে ফায়দা নিতে না পারে সে দিকে লক্ষ্য রাখছে ভূরুংগামারী থানা পুলিশ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০