ওয়ার্ল্ড ভিশনের নীলফামারী কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ার্ল্ড ভিশনের নীলফামারী কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এরিয়া প্রোগ্রামের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর-অপারেশনস চন্দন জেড. গমেজ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা এবং সফলতার গল্প নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রমের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে নীলফামারী এরিয়া প্রোগ্রামের মাধ্যমে শিশু, যুব, পরিবার ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরা হয়। উপকারভোগীদের কয়েকজন তাঁদের অভিজ্ঞতা ও পরিবর্তনের গল্প তুলে ধরেন।

এ সময় বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর-ফিল্ড অপারেশনস রাজু উইলিয়াম রোজারিও, নীলফামারী জেলা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম মঞ্জুরুল আলম সিয়াম, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডিরেক্টর-অপারেশনস অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং। শুভেচ্ছা বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারীর সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান বলেন, উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই পরিবর্তন নিশ্চিত করা। শিশু ও তরুণদের উন্নয়নে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে চন্দন জেড. গোমেজ বলেন, নীলফামারী এরিয়া প্রোগ্রামের সাফল্য স্থানীয় জনগোষ্ঠী, শিশু, যুব, জনপ্রতিনিধি, প্রশাসন ও অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

অনুষ্ঠানে প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে নীলফামারী এরিয়া প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০