মেলান্দহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও চারা বিতরণ - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও চারা বিতরণ

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় মেলান্দহ উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে মেলান্দহ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে উপজেলার মেলান্দহ বাজার ও থানা রোড হয়ে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র‍্যালিতে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, বনিক সমিতির সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহজামাল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী।

অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আকতার জ্যোতি, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসেন, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, মেলান্দহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোয়াক্ষির হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার বিষয় নয়, এটি মানুষের ক্ষমতায়ন, আত্মমর্যাদা ও উন্নত জীবনের অন্যতম প্রধান হাতিয়ার। বর্তমান সময়ে প্রচলিত অক্ষরজ্ঞান অর্জনের পাশাপাশি ডিজিটাল, আর্থিক ও তথ্যসাক্ষরতাও জরুরি। তিনি বলেন, কোনো শিশু যেন শিক্ষার বাইরে না থাকে এবং ঝরে পড়া রোধে প্রশাসন, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

র‍্যালি ও আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০