
জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়িতে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) মরহুম আবুল হোসেনের কবর জিয়ারত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি হাজরাবাড়িতে মরহুম আবুল হোসেনের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। কবর জিয়ারত শেষে মরহুম আবুল হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দ্য ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক মো. মেহেরউল্লাহ, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম রেজা, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আযম খান, দ্য ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক মোঃ মেহেরউল্লাহ, বিএনপি নেতা সোহেল রানা, শফিকুল ইসলাম, মিস্টার, তৌসিফ তানভীর (সাবেক সদস্য, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল), লিটন (ক্যাসেট), সদস্য পৌর স্বেচ্ছাসেবক দল, খোকন আহমেদ, যুবদল নেতা, মেহেদী হাসান মিশু, সাবেক সভাপতি, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদল, ছাত্রদল নেতা সজিব ও সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুম আবুল হোসেনের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মন্তব্য করুন