কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুখ্যাত ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুখ্যাত ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০ টার দিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট এলাকার কুখ্যাত মাদককারবারি মোঃ ওমর আলী (৪৩) ও মোঃ মানিক মিয়া (৩৬) দ্বয়কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে পাগলাহাটের চর অঞ্চল থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছে ৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ০২ টি বাটন মোবাইল, ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

জব্দকৃত মাদকের অবৈধ বাজার মূল্য ৯ হাজার টাকা। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক মামলা রুজু করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী থানা এলাকায় মাদক প্রতিরোধে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ২ জন কুখ্যাত মাদক কারবারিকে মাদকসহ হতেনাতে গ্রেফতার করা হয়। এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহোযোগিতা কামনা করি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০