শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ - Channel 11
হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ

বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা ও দৃষ্টিনন্দন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য রুমেল মারমা।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৮টি বিদ্যালয়ে ২টি করে মোট ১৬টি ডাস্টবিন এবং ময়লা পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১টি করে মোট ৮টি রিসাইকেল বিন প্রদান করা হয়।

পানছড়ি উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি বিদ্যালয়গুলোর পরিবেশ সুরক্ষায় এই সহযোগিতার প্রতিশ্রুতি দেন ও বাস্তবায়ন করেন। সাক্ষাৎকালে শিক্ষক নেতৃবৃন্দ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান নানা সমস্যা, অবকাঠামোগত ঘাটতি ও দৈনন্দিন প্রয়োজনের কথা জেলা পরিষদ সদস্যের নিকট তুলে ধরেন।

​এ সময় জেলা পরিষদ সদস্য রুমেল মারমা মনোযোগ দিয়ে শিক্ষকদের কথা শুনেন এবং পানছড়ির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাস্টবিন প্রদানসহ নানা ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতে বিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

​সাক্ষাৎকালে পানছড়ি উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষকরা রুমেল মারমার এ রূপ ইতিবাচক ও আন্তরিক উদ্যোগের জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০