স্টিলের শোকেস সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মারা গেলেন দাদী, আহত নাতি - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্টিলের শোকেস সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মারা গেলেন দাদী, আহত নাতি

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাতাসী বেওয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ১০ বছর বয়সী নাতি তামীম আহত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পূর্ব শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মেলান্দহ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত বাতাসী বেওয়া পূর্ব শ্যামপুর গ্রামের মৃত সিদ্দিক পাঠানের স্ত্রী। আহত তামীম একই গ্রামের মুছা পাঠানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাতাসী বেওয়া ও তার নাতি তামীম বাড়ির বসতঘরে থাকা একটি স্টিলের শোকেস সরানোর চেষ্টা করছিল। এ সময় শোকেসটি সরাতে ধাক্কা দিলে ওপরে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে শোকেসের ওপর পড়ে। এতে শোকেসটি বিদ্যুতায়িত হয়ে বাতাসী বেওয়া ও তামীম দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাতাসী বেওয়াকে মৃত ঘোষণা করেন। আহত তামীমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত শামীম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০