নীলফামারীতে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির সমাবেশ - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির সমাবেশ

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে নীলফামারীতে সমাবেশ করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি, নীলফামারী জেলা শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি, নীলফামারী জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী সরকার। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম সরকার বলেন, দলিল লেখকদের দাবির বিষয়ে এর আগেও সমাবেশ করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে নীলফামারীতে বিভাগীয় সমাবেশ করা হবে। প্রয়োজনে কলম বিরতীরও হুঁশিয়ারী দেন তিনি।এরপরও দাবি পূরণ না হলে ঢাকার রাজপথে বৃহত্তর কর্মসূচি পালনের কথাও বলেন তিনি।

সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী সরকার বলেন, দলিল লেখকদের পেশা একটি প্রাচীন পেশা। এ পেশার সঙ্গে দীর্ঘদিন ধরে বহু মানুষ যুক্ত। তিনি দলিল লেখকদের প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। দাবি বাস্তবায়ন না হলে নীলফামারী শহীদ মিনারে বিভাগীয় সমাবেশ করার কথাও জানান তিনি।

দলিল লেখকদের ৭ দফা দাবী সমাবেশের ব্যানারে যেসব দাবী উল্লেখ করা হয়.

১. পেশাচ্যুত না করার দাবিঃ
দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।

২. প্রতি দলিলে ৫ হাজার টাকা সম্মানীঃ
দলিল লেখকদের প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।

৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখকের মাধ্যমে দলিল মুসাবিদাঃ
লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবেন না এবং দলিল রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে পারবেন না—এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৪. অনভিজ্ঞদের লাইসেন্স প্রদানে বিধিনিষেধঃ
থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না—এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৫. বসার ও নামাজের স্থান নির্মাণঃ
থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে।

৬. পেশাগত কারণে আসামি না করার দাবিঃ
পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় উল্লেখ করে দলিল লেখা বা মুসাবিদাকারী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের কারণে দলিল লেখকদের মামলায় আসামি করা যাবে না।

৭. দলিল লেখক কাউন্সিল গঠনঃ
দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, সাত দফা দাবি বাস্তবায়নে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছেন। দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।

সমাবেশ শেষে দেশ ও জনগণের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০