কুড়িগ্রামে আবারও সারের দাবিতে বিক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে আবারও সারের দাবিতে বিক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

কুড়িগ্রামে আবারো সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পাওয়ায় প্রায় ১ ঘন্টা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ ও ডিলারকে ধাওয়া করেছে বিক্ষুব্ধ কৃষকরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড়ে মেসার্স এ কে এম মোস্তাফিজুর রহমান ডিলার পয়েন্টে সার দেয়ার বিলম্ব করায় বিক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করেন। এতে কিছুক্ষণের জন্য দুর পাল্লায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে যান চলাচল স্বাভাবিক করে।

একই অভিযোগে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে কৃষকেরা সার না পাওয়ায় সাইফুর রহমান নামের সার ডিলারকে ধাওয়া করে । এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুন অর রশিদ লাইন ধরে সার নিতে বললে স্বজনপ্রীতির অভিযোগ তুলে ওই কর্মকর্তার উপর চড়াও হয় এবং তাকে অবরুদ্ধ করে কৃষকরা। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কৃষকদের অভিযোগ , উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ইন্ধনে ডিলাররা রাতের আধারে সার কালোবাজারিদের কাছে সার বিক্রি করে এবং খুচরা দোকানে কেজি প্রতি সার ৪৫-৫০ টাকা গুনতে হচ্ছে। এর সাথে যুক্ত।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুন অর রশিদকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, “সার বিতরণের সময় নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের লাইন ধরতে বললে কৃষকরা বিতর্কে জড়িয়ে হট্টগোল শুরু করেন। পরে পুলিশের একটি টিম যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।”

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নাহিদা আফরীন সাংবাদিকদের জানান, ডিলার পয়েন্টে অতিরিক্ত ১০০ বস্তা সার প্রদান করা হয়েছে। ওই সমস্ত পয়েন্টে বরাদ্দের চেয়ে অধিক কৃষক ভিড় জমিয়ে হট্টগোল করার চেষ্টা করে। পুলিশের সহযোগিতায় পরিস্থিতির এখন শান্ত রয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সাংবাদিকদের বলেন, “জেলায় সারের কোন সঙ্কট নাই। বর্তমান সরকার কৃষকবান্ধব। জেলায় চলতি মৌসুমে বেগুন ও ভূট্টা চাষ বেশি হওয়ায় কৃষকদের কথা বিবেচনা করে সরকার ইতোমধ্যে অতিরিক্ত ১ হাজার মে.টন সার বরাদ্দ দিয়েছে। যা মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রম চলছে।

তিনি আরো বলেন, কিছু দুষ্টু ডিলার সার দিতে বিলম্ব করছে এতে কৃষকরা হয়রানি হচ্ছে। ডিলারদের দ্বারা কৃষকদের সার নিয়ে কোন কারসাজি করার সুযোগ নেই। যারা সার নিয়ে ষড়যন্ত্র লিপ্ত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০