
শাহীন শিক্ষা পরিবারের জামালপুর অঞ্চলের উদ্যোগে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ এবং কেন্দ্রভিত্তিক ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে এই ফলপ্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আঞ্চলিক প্রধান (জামালপুর অঞ্চল) আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম।
আনোয়ার হোসেন আসলাম তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে। সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায়ের মাধ্যমে আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে ‘স্পেলিং স্টার’ প্রতিযোগিতার বিজয়ীসহ দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ট্রফি, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন