কুড়িগ্রামের রৌমারীতে জুয়া খেলার সময় ১২ জুয়াড়ি পুলিশের হাতে আটক, টাকা জব্দ - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের রৌমারীতে জুয়া খেলার সময় ১২ জুয়াড়ি পুলিশের হাতে আটক, টাকা জব্দ

কুড়িগ্রামের রৌমারীতে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি, টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রৌমারী থানাধীন ঝগড়ারচর এলাকায় পুলিশের রাত্রিকালীন অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির। আটকরা হলেন, হাসেম মিয়া (৫০), মহিউদ্দিন (৫০), বাবুল মিয়া (৪৫), মানিক মিয়া (৪৩), ফরহাদ হোসেন (৪০), পাঞ্জু মিয়া (৩৫), মজিয়ার আলী (৩৩), মঞ্জু মিয়া (৩২), ওহেদুজ্জামান ওরফে অমেল মিয়া (৩০), এরশাদুল (২৮), মানিক মিয়া ওরফে ফকির (২৮) ও আনিছুর রহমান (২৭)।তাদের সবার বাড়ি রৌমারী থানার ঝগড়ারচর ও ঝগড়ারচর মাঝিপাড়া এলাকায়।

তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১০ হাজার ৪০ টাকা। সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। শুক্রবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়।

‘জুয়া একটি সামাজিক ব্যাধি’ উল্লেখ করে রাসেল কবির বলেন, দীর্ঘদিন ধরে রৌমারী থানা এলাকায় জুয়ার আসর পরিচালনার বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে।এ নিয়ে চলতি মাসে জুয়া খেলার সময় মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক সপ্তাহ আগে জুয়ার আসর থেকে এক লাখ ৫৬ হাজার টাকাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয় আর মাসের শুরুতে অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

জুয়ার বিরুদ্ধে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০