লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ - Channel 11
লালমোহন (ভোলা) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ

ভোলার লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পেড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সওদাগর চৌমুহনীর দক্ষিণ পাশে নোয়াব আলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত মো. ইদ্রিস হাওলাদারের ভাতিজা মো. গিয়াস উদ্দিন হাওলাদার, মেয়ে কুসুম বেগম ও পুত্রবধূ রুনা বেগমের দাবি, তাঁদের বাবা ওয়ারিশসূত্রে পাওয়া এবং ফুফুদের কাছ থেকে ক্রয় করা সম্পত্তি প্রায় ৩৩ বছর ধরে তাঁদের চাচাতো ভাই শাহে আলম গং জোরপূর্বক ভোগদখল করে আসছেন।

জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কাগজপত্র যাচাই-বাছাই করে জমিটি তাঁদের বলে সিদ্ধান্ত দেওয়া হয় এবং সালিশকারীরা জমিটি তাঁদের বুঝিয়ে দেন। এরপর থেকে তাঁরা জমিটি ভোগদখল করে আসছেন।

রোববার সকালে মৃত আলী মিয়া হাওলাদারের ছেলে শাহে আলম, মহিউদ্দিন, আবুল কালাম আজাদ ও তৈয়ব উদ্দিন তাঁদের বাগানে প্রবেশ করে জোরপূর্বক সুপারি পেড়ে নিয়ে যান। এ সময় তাঁরা বাধা দিতে গেলে অভিযুক্তরা মামলা ও মারধরের হুমকি দেন বলে অভিযোগ করেন তাঁরা। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে লালমোহন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিরোধপূর্ণ জমিটি ওয়ারিশসূত্রে রেজাউল করিম মিলন গংদের মালিকানাধীন বলে তাঁরা জানেন। জমি নিয়ে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। তাঁদের দাবি, সালিশে কাগজপত্র যাচাই-বাছাই করে জমিটি মিলন গংদের বুঝিয়ে দেওয়া হয়। এরপর থেকে তাঁরা প্রায় এক বছর ধরে জমিটি ভোগদখল করে আসছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে প্রতিপক্ষের লোকজন ওই বাগান থেকে জোরপূর্বক সুপারি পেড়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ শাহে আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০