মেলান্দহে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

জামালপুরের মেলান্দহে অসুস্থ শিশুর জন্য ওষুধ নিতে আসা এক গৃহবধূকে শ্লীলতাহানি ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে রুকনাই কমিউনিটি ক্লিনিকের এক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় লোকজন ক্লিনিক প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্তের বিচার দাবি করেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুকনাই কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোঃ রাশেদুজ্জামান রিপন ওই ক্লিনিকে সিএইচসিপি হিসেবে কর্মরত। তিনি দুরমুঠ পশ্চিম রুকনাই এলাকার বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদের ছেলে।

ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, ননদকে সঙ্গে নিয়ে ১১ মাস বয়সী অসুস্থ সন্তানের জন্য ওষুধ নিতে তিনি ক্লিনিকে যান। সেখানে ওষুধ চাওয়ার পর রাশেদুজ্জামান নানা অজুহাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে একাধিকবার হাত দেন এবং অশোভন আচরণ করেন। এতে বিব্রত হয়ে তিনি দ্রুত ক্লিনিক থেকে বের হয়ে বাড়িতে ফিরে যান।

পরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ক্লিনিকে জড়ো হন। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত রাশেদুজ্জামান কৌশলে সেখান থেকে চলে যান বলে অভিযোগ করেন স্থানীয়রা।

দুরমুঠ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উদ্দিন বলেন, ঘটনা শুনে সেখানে গিয়েছিলাম। এ সময় ওই নারী তাঁর গায়ে হাত দেওয়ার অভিযোগ করেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি।

ভুক্তভোগীর শাশুড়ি বলেন, আমরা স্বাস্থ্যসেবা নিতে যাই। সেখানে যদি এমন ঘটনার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় বাসিন্দা বানেছা খাতুন, রওশন আরা, আব্দুল কুদ্দুস ও জমশের আলীসহ কয়েকজনের অভিযোগ, রাশেদুজ্জামান দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। প্রয়োজনীয় ওষুধ মজুত থাকার পরও রোগীদের না দিয়ে পরিচিত ও পছন্দের ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগও করেন তাঁরা। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে রাশেদুজ্জামান রিপনের বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমেই অবগত হলাম। তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০