মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের সহযোগীর বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) সকাল পৌণে বারোটার দিকে উপজেলার শাহজাদপুর মধ্যপাড়া আকন্দ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিপ্লব আকন্দের অভিযোগ, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে তাদের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির পর শনিবার জমিতে খুঁটি দেওয়ার জন্য পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় সুযোগ বুঝে প্রতিপক্ষের সহযোগী সজিব ও সুজনের স্ত্রী খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি।

বিপ্লব আকন্দ বলেন, “গায়ের জোরে তারা এসব করছেন। জমির বিরোধ নিষ্পত্তি হওয়ার পরও আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সজিব। তিনি ঘটনাটিকে “সাজানো ও মিথ্যা” দাবি করে বলেন, “এটা একটি নষ্ট রাজনীতি। ঘটনার সময় আমরা বিরোধপূর্ণ জমিতেই ছিলাম। বাড়ির দুজন বৃদ্ধা ছাড়া সবাই সেখানে উপস্থিত ছিল। যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তারাও তখন বাড়িতে ছিলেন। তারাই এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছেন।

খবর পেয়ে মেলান্দহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিফেন্সের টিম লিডার মোঃ নজরুল ইসলাম বলেন, “শনিবার সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে শাহজাদপুর মধ্যপাড়া আকন্দ বাড়ি এলাকায় খড়ের গাদায় আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থলের পাশেই বসতঘর ছিল। আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

খড়ের গাদায় আগুন লাগার প্রকৃত কারণ কী এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০