বটিয়াঘাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা - Channel 11
মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বটিয়াঘাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার বিকেল ৪টায় বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
‎
‎সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.ডি. খায়রুল ইসলাম খান জনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, হরিণটানা থানার প্রতিনিধি এসআই রাসেল, লবণচরা থানার প্রতিনিধি এসআই মিশন, বটিয়াঘাটা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নিরব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সুদীপ্ত মল্লিক।
‎
‎এছাড়া বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মুন্সী, বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশন বটিয়াঘাটা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সরদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিত ঠিকাদার, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক শেখ রাসেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‎
‎সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন চলাচল এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎সভায় জানানো হয়, দুর্গাপূজার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও স্পটে ৮ জন করে এবং সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পূজার শুরু দিন, অর্থাৎ ষষ্ঠী থেকেই সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।
‎
‎বক্তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০