দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
২১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সামরিক বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুরের বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং নীলফামারীর জেলা প্রশাসক হুমায়ূন কবীর ও পুলিশ সুপার ফরহাদ হোসেন খান এবং বিভিন্ন ইলেকট্রিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এ সময় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি শিক্ষার্থীদের হাতে খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন এবং কলেজের উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রধানমন্ত্রী সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন। সফরসূচি অনুযায়ী, রংপুর নগরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর দিনের সফরসূচিতে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনও অন্তর্ভুক্ত রয়েছে। রংপুরের কর্মসূচি শেষে তিনি রাজশাহীতে যাবেন। সেখানে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। পরে চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবেই এ সফর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দুর্গোৎসবের সময় বিশেষ গুরুত্ব বহন করে। প্রধানমন্ত্রীর এ সফরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করার কর্মসূচি রয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০