কুড়িগ্রামে বিএনপির মনোনয়ন নিয়ে ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক জুয়েল - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বিএনপির মনোনয়ন নিয়ে ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক জুয়েল

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক মনজুরুল আলম জুয়েল। তাঁকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনজুরুল আলম জুয়েল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন সৎ, নিষ্ঠাবান ও সমাজসেবী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিতি গড়ে তোলার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকতে চান মনজুরুল আলম জুয়েল।

স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন। এ ছাড়া এলাকার উন্নয়ন ও জনসেবায় তাঁর আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে মনজুরুল আলম জুয়েল বলেন, “আমি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করব এবং জনগণের সেবা করব। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব এবং ইউনিয়ন কে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। চেয়ারম্যান প্রার্থী জুয়েল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জীবনের ঝুকি নিয়ে বিএনপি’র সকল কর্মকান্ডে জড়িত আমি ছিলাম। দলের দুর্দিনে এলাকায় মসজিদ, মাদ্রাসা সহ সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করেছি। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রী মেডিকেল টিম দিয়ে অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছি।

স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিরা তৃণমূল পর্যায়ে উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনজুরুল আলম জুয়েলকে নি স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০