অভাব ঠেলে রাজারহাটের যমজ দুই বোনের জিপিএ-৫, প্রতিবন্ধী বাবার দুঃখ ঘোচানোর স্বপ্ন - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
২ নভেম্বর ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভাব ঠেলে রাজারহাটের যমজ দুই বোনের জিপিএ-৫, প্রতিবন্ধী বাবার দুঃখ ঘোচানোর স্বপ্ন

শ্রবন প্রতিবন্ধী বাবার বেকারত্ব, সংসারে অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতাকে পেছনে ফেলে সাফল্য অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাটের যমজ দু বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই পেয়েছে জিপিএ-৫।

উপজেলার ছিনাই ইউনিয়নের রামকার্জি গ্রামের এই দুবোন রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের শিক্ষার্থী। তাদের কলেজ থেকে ১৪২ জন এবার এইচএসসিতে পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে শুধুমাত্র তারা দুজনই।শুধু তাই নয়, উপজেলার সাতটি কলেজ, তিনটি স্কুল অ্যান্ড কলেজ ও চারটি কারিগরি প্রতিষ্ঠানসহ উচ্চ মাধ্যমিকের মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তারাই জিপিএ-৫ অর্জনকারী। তাদের এই অদম্য সাফল্যে আনন্দিত প্রতিবেশী, স্থানীয়রাও।

তাদের বাবা মনির হোসেন সরদার রিজু ও মা নাসিমা বেগম। এ দম্পতির তিন মেয়ে। এর মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে।মনির হোসেনের স্থায়ী কোনো কাজ নেই। অল্পকিছু কৃষি জমি আর অনিয়মিত কৃষি শ্রমিক হিসেবে কাজের আয় দিয়েই সংসার চালাতেন তিনি। সীমিত আয়ের মধ্যে দুই মেয়ের পড়াশোনার খরচ চালাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে।তবে পড়াশোনায় দুই বোনের অদম্য আগ্রহে তারা কখনো বাধা দেননি।

মেয়েদের সাফল্যে আবেগাপ্লুত মা নাসিমা বেগম বলেছেন, “এতো খুশি জীবনে আর কখনো হইনি। ওদের মুখে আনন্দের হাসি দেখেই বুকটা ভরে যায়। কিন্তু এর পিছনে কষ্টের লড়াই দীর্ঘদিনের।

“আমার স্বামী কুড়িগ্রাম সড়ক বিভাগে মাস্টাররোলে টাইপিস্টের চাকরি করতেন। তবে ২০০২ সালে সে চাকরি থেকে বাদ পরে। এরপর থেকে বেকার। কেউ কাজে নেয় না।” সংসার চালাতে সংগ্রাম করার চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, “দুই বিঘা জমি। এক অংশে সুপারির বাগান, অন্য অংশে শাকসবজি চাষ করি। এছাড়া হাঁস, মুরগী লালন-পালন করি। স্বামী এসব দেখাশুনা করে। এই আয়েই খাওয়া-পরা, চিকিৎসা, আর সন্তানের লেখা পড়ার খরচ চালানো। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা।

অনেক কষ্ট করে মেয়েদের লেখাপড়া করিয়েছেন জানিয়ে তিনি যোগ করেন, “প্রাইভেট শিক্ষক মোসলেম উদ্দিন, আহসান হাবিব ও সোহেল স্যার দুই বোনকে বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন।

কলেজের অধ্যক্ষ স্যার ভর্তি, ফরম পূরণসহ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে নামমাত্র টাকা নিয়েছেন। এ ছাড়া তারা উপবৃত্তিও পেয়েছে।“অনেকের সাহায্য সহযোগিতা ছিল। সবার সহযোগিতা না পেলে হয়তো মেয়েদের পক্ষে এতো ভালো ফল করা সম্ভব হতো না।” মা হিসাবে তিনি চান, দু’মেয়ে পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াক।

তিনি বলেন, “আমি চাই তারা চাকরি করে বিয়েশাদি করুক। কারোও উপর যেন নির্ভরশীল হতে না হয়। অভাব যেন না ছোঁয় তাদের। অভাবের যে কি কষ্ট তা আর কেউ বুঝবে না ভুক্তভোগী ছাড়া। বাবা মুনির হোসেন সরদার বলেন, তিনি চান তার দুই মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুক। আর লেখা পড়া শেষ করে বিশ্ববিদ্যালয়ের বা কলেজের শিক্ষক হোক। এই তার চাওয়া।

নিজেদের পরিশ্রমের কথা জানিয়ে রহিমা ও রাবেয়া বলেন, বাবার কষ্ট কিছুটা হলেও কমাতে এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে তারা ভালো ফল করার লক্ষ্য নিয়েই পড়াশোনা করেছেন। তারা বলেন, কলেজে যাতায়াত ও খাওয়া-দাওয়ার সময়টুকু বাদে প্রায় সব সময়ই পড়াশোনায় ব্যস্ত থাকতেন। ঘুমাতেনও খুব সীমিত।

এখন তাদের স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাবাকে স্বপ্ন পূরণের প্রথম ধাপ উপহার দিতে। এরপর উচ্চশিক্ষা গ্রহণ করে তারা শিক্ষকতা পেশায় যেতে চান।

সেই লক্ষ্যে প্রস্তুতি কথা জানিয়ে তারা বলেন, বিভিন্নজনের সহযোগিতায় রংপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করছেন। সবার দোয়া আর সহযোগিতা চান তারা।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. জহুরুল ইসলাম বলেছেন, “রাজারহাট উপজেলার ১৪টি কলেজের মধ্যে এই যমজ দুই বোনই মানবিক শাখা থেকে জিপিএ-৫ অর্জন করেছে। তাদের এ অসাধারণ সাফল্যে আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, নানা সংকটের মধ্যেও রহিমা ও রাবেয়ার এমন সাফল্য এলাকাবাসীকে গর্বিত করেছে। তাদের এই অর্জন এলাকার অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে এবং স্বপ্নপূরণে সাহস জোগাবে, এমনটাই আশা করি।” কলেজের পক্ষ থেকেও দুজনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এই শিক্ষক।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০