নবীনদের পদচারণায় মুখর জাহানারা লতিফ মহিলা কলেজ, সংবর্ধিত জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থী - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনদের পদচারণায় মুখর জাহানারা লতিফ মহিলা কলেজ, সংবর্ধিত জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থী

জামালপুরের মেলান্দহে জাহানারা লতিফ মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কলেজের হলরুমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন ছাত্রীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীনবরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফ হোসেন স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হাফিজ নাহিন ও এম. রফিকুল ইসলাম রহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ আকন্দ এবং বিশিষ্ট সমাজসেবক শেখ জালাল উদ্দিন।

এ ছাড়া কলেজের শিক্ষক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে শিক্ষা নিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। এ জন্য পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষকদেরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০