নীলফামারীর জলঢাকায় বাড়িঘরে হামলা, লুটপাট ও বসতভিটা দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
৯ নভেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীর জলঢাকায় বাড়িঘরে হামলা, লুটপাট ও বসতভিটা দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

নীলফামারীর জলঢাকায় বাড়িঘরে হামলা, লুটপাট ও বসতভিটা দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন তাঁরা। তবে প্রতিপক্ষের দায়ের করা মামলা দ্রুত রেকর্ড করে পুলিশ তাঁদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করেছে বলে দাবি তাঁদের।

সোমবার (৯ নভেম্বর) নীলফামারী শহরের একটি গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সত্যরানী রায়। তিনি জলঢাকা উপজেলার কাছারিপাড়া গ্রামের শ্রী প্রফুল্ল চন্দ্র বর্মনের স্ত্রী।

এসময় সদ্য জামিন প্রাপ্ত সত্যরানীর স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন, মেয়ে পূজা রানী রায়, বিথি রানী রায়, ছেলের বউ বৃষ্টি রানী, জামাই বাবু রায় ও উৎপল রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সত্যরানী জানান, তাঁর শ্বশুর মৃত লক্ষণ চন্দ্র বর্মন ২০১২ সালে দ্বিতীয় স্ত্রী সুশীলা রানীকে পাঁচ শতাংশ জমি দানপত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে ২০২৩ সালে তাঁর শ্বশুর আইনগতভাবে ওই দানপত্র বাতিল করেন। তবে শ্বশুরের মৃত্যুর পর দানপত্র বাতিলের বিষয়টি গোপন রেখে গত ৮ মার্চ সুশীলা রানী তাঁর ভাগ্নে অবিনাশ চন্দ্র রায়ের কাছে পাঁচ লাখ ১০ হাজার টাকায় ওই জমি বিক্রি করেন বলে অভিযোগ করেন তিনি।

সত্যরানীর অভিযোগ, গত ১৬ অক্টোবর অবিনাশ চন্দ্র রায়সহ কয়েকজন সহযোগী এবং শতাধিক লোক তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করা হয়। একপর্যায়ে তাঁদের বাড়িঘর থেকে বের করে দিয়ে বসতভিটাটি দখলে নেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনার দিনই প্রতিকার চেয়ে জলঢাকা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেনি। অথচ পরদিন ১৭ অক্টোবর তাঁর শাশুড়ি সুশীলা রানী তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে থানায় মামলা করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, যথাযথ তদন্ত ছাড়াই গত ৩ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ তাঁর স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন ও দুই ছেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বর্তমানে তাঁর স্বামী জামিনে মুক্ত হলেও দুই ছেলে এখনও কারাগারে রয়েছেন।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সত্যরানী বলেন, “আমরা কোনো অন্যায় সুবিধা চাই না। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার ও বসতভিটা ফিরে পেতে চাই।”l

এ সময় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। একই সঙ্গে দখল হয়ে যাওয়া বসতভিটা উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

অভিযোগের বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, এই মুহূর্তে আমি বাইরে আছি। থানায় গিয়ে রেজিস্ট্রার দেখে জানাবো। আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীগণ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০