নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত  - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
২৩ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

নীলফামারীতে দেশের অন্যতম ইলেকট্রিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩/নভেম্বর/২০২৬ইং) সকাল ১০টায় স্থানীয় টিএলএম ট্রেনিং সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকার দেড় শতাধিক ইলেকট্রিক পণ্য ব্যবসায়ী অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. শফিকুল ইসলাম শিপন। এতে সভাপতিত্ব করেন নীলফামারীর পরিবেশক মো. জাহানুর সরকার। বিশেষ অতিথি ছিলেন রংপুর ডিভিশনের সৈয়দপুর টেরিটোরি সেলস ম্যানেজার মো. আশরাফুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন নীলফামারী ইলেকট্রিক পণ্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক মো. মাহমুদ আলম।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রজেক্টরের মাধ্যমে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য, মাসিক ও বার্ষিক ব্যবসায়িক নীতিমালা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

সম্মেলনে টেরিটোরি সেলস ম্যানেজার মো. আশরাফুজ্জামানের সঞ্চালনায় কোম্পানির ব্যবসায়িক নীতিমালা, পণ্যের গুণগত মান, বাজারের সম্ভাবনা ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা। এ সময় ব্যবসায়ীরা এমইপি গ্রুপের সঙ্গে ভবিষ্যতেও ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম শিপন বলেন, গ্রাহকের চাহিদা ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নতমানের পণ্য উৎপাদনে এমইপি গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ। পণ্যের গুণগত মান বজায় রাখার পাশাপাশি ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানই প্রতিষ্ঠানের অন্যতম অঙ্গীকার। দেশের বিভিন্ন অঞ্চলে বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে নিয়মিত সহযোগী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সম্মেলনের শেষপর্যায়ে সেরা বিক্রেতাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ছাড়া র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০