
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম (৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধার পর ঢাকা উত্তরা ভাড়াবাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
বর্তমানে তুরাগ থানা হেফাজতে রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি মামলা রয়েছে বলে জানা গেছে।
তিনি মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
যুবলীগের সভাপতি ঢাকায় গ্রেফতার বিষয়টি ফেসবুকের মাধ্যমে অবগত হয়েছেন বলে জানান মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়। মাদকমুক্ত মাদারগঞ্জ গড়ার প্রত্যয়ে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বদায় প্রস্তুুত মডেল থানা পুলিশ বলে জানান তিনি।
মন্তব্য করুন