
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমে (অক্টোবর-২০২৬) “শ্রেষ্ঠ বিদ্যালয়” হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় মাদারগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম এর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমে সেরা অবদান রাখায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে নির্বাচিত করা হয় এবং সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, শিক্ষা অফিসার খলিলুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্নেহাশিষ রায়, উপজেলা প্রকোশলী জাহিদুল ইসলাম, পৌর সচিব জুলহাস উদ্দিন, সহকারী প্রকৌশলী পারেক আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন