কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
২৫ নভেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

কৃষিজমি ও বসতবাড়ির পাশে গড়ে উঠেছে ইটভাটা। এসব ভাটার চিমনি থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। ধোঁয়া ও ধুলাবালিতে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। বাড়ছে মানুষের স্বাস্থ্যঝুঁকি।

কুড়িগ্রাম জেলায় এমন ১০৮টি ইটভাটার মধ্যে ৭০টিরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। বছরের পর বছর এসব ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

সরেজমিনে, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাতলামারী এলাকায় গিয়ে দেখা যায়, কৃষিজমি ও বসতবাড়ির কাছেই গড়ে উঠেছে টিএসবি ব্রিকস নামের একটি ইটভাটা। ভাটার চিমনি দিয়ে নির্গত হচ্ছে কালো ধোঁয়া।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে সেখানে ইট পোড়ানো হচ্ছে। ভাটার ধোঁয়া ও ধুলাবালিতে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এতে ফসলের ক্ষতির পাশাপাশি শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটার কার্যক্রম চলাকালে আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাতাসের সঙ্গে ধোঁয়া ও ধুলাবালি বসতবাড়িতে প্রবেশ করে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কৃষিজমির পাশেই ভাটা থাকায় ফসলের ক্ষতি নিয়েও উদ্বেগ রয়েছে তাদের। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

শুধু কাতলামারী নয়, জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আরও অনেক ইটভাটা। অভিযোগ রয়েছে, এসব ভাটার বেশির ভাগই পরিবেশবিধি ও প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে পরিচালিত হচ্ছে। এমনকি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকা কিছু ইটভাটার বিরুদ্ধেও বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় মোট ইটভাটার সংখ্যা ১০৮টি। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ৩৮টির। বাকি ৭০টি ইটভাটার কোনো বৈধ ছাড়পত্র নেই। অর্থাৎ জেলার মোট ইটভাটার প্রায় ৬৫ শতাংশই চলছে পরিবেশগত ছাড়পত্র ছাড়া। এসব ভাটায় নিয়মিত ইট পোড়ানোর ফলে পরিবেশদূষণের ঝুঁকি বাড়ছে।

পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইটভাটার কালো ধোঁয়া বায়ুদূষণের অন্যতম কারণ। বিশেষ করে কৃষিজমি ও জনবসতির কাছাকাছি ইটভাটা স্থাপন করা হলে এর বিরূপ প্রভাব পড়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর। ইট তৈরির জন্য উপরিভাগের মাটি সংগ্রহের কারণেও কৃষিজমির উর্বরতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া ভাটার ধোঁয়া ও ধুলাবালি মানুষের শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।

স্থানীয় শাহিন আলম সাংবাদিকদের বলেন, বছরের পর বছর ধরে যেসব ইটভাটা পরিবেশের ক্ষতি করে আসছে, সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? অবৈধ ইটভাটার তালিকা ধরে দ্রুত অভিযান চালাতে হবে। একই সঙ্গে কৃষিজমি, বসতবাড়ি ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

পাপ্পু মিয়াজি সাংবাদিকদের বলেন, দ্রুত অবৈধ ইটভাটাগুলো বন্ধ করা না হলে পরিবেশ বিপর্যয় ঘটবে। আমরা চাই দ্রুত অবৈধ ইটভাটাগুলো বন্ধ করা হোক।

এ অবস্থায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, শুধু জরিমানা করে কিংবা সাময়িক অভিযান চালিয়ে সমস্যার সমাধান হবে না। যেসব ভাটার পরিবেশগত ছাড়পত্র নেই, সেগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ছাড়পত্র থাকা ভাটাগুলোও নিয়ম মেনে পরিচালিত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা প্রয়োজন।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে। খুব শিগগিরই জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০